সর্বশেষ সংবাদ : :
সংবাদ শিরোনাম ::
দিয়াবাড়ির গরুর হাট এখনো ময়লার স্তুপ, দেখার নেই যেনো কেউ!
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৭:৩৬:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
- / ৫০২১০২৪ বার পড়া হয়েছে
পবিত্র ঈদুল আজহার পরের দিন দুপুর ১২টার মধ্যে পশুর হাটের বাঁশ, খুঁটি ও অন্যান্য অস্থায়ী কাঠামো অপসারণের দায়িত্ব ছিল ইজারাদারদের। একই সঙ্গে দ্রুত সময়ের মধ্যে হাটের ময়লা-আবর্জনা পরিষ্কার করার কথা ছিল ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি)। কিন্তু ঈদের সপ্তাহ পার হতে চললেও উত্তরা দিয়াবাড়ির পশুর হাটের ত্রিপল, বাঁশ, খুঁটি ও অন্যান্য কাঠামো এখনো অপসারণ করা হয়নি। বর্জ্যও সব রয়ে গেছে। স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীদের দাবি, দ্রুত এলাকা পরিষ্কার করে আগের অবস্থায় ফিরিয়ে আনা হোক। ময়লার দুর্গন্ধে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে গেছে। ছবিগুলো প্রথম আলো’র










